ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা
ডুয়া ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরু হতে এখনও এক বছর বাকি থাকলেও আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেভাগেই ঘোষণা করেছে টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যুর তালিকা।
বৃহস্পতিবার (১ মে) লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। আগামী ১২ জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই, ঐতিহাসিক লর্ডসেই।
টুর্নামেন্টের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল এবং ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড। ২৪ দিনের এই আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলার নিয়মে হবে প্রথম পর্ব। গত বছরের অক্টোবর পর্যন্ত র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ আট দল ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকি চার দল বাছাইপর্বের মাধ্যমে আসবে।
সরাসরি খেলার সুযোগ পাওয়া দেশগুলো হলো—আয়োজক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশসহ বাকি দেশগুলোকে মূল পর্বে খেলতে হলে পেরোতে হবে বাছাই পর্বের বাধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিবি প্রধান নির্বাহী ইয়ান গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং খেলোয়াড় ট্যামি ব্যুমন্ট, সোফিয়া ডাঙ্কলি, সোফি এক্লেস্টন, লরেন বেল ও ইংলিশ রাগবি তারকা ইলি কিলদুন্নে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর