ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইসরাইলি গু-প্তচ-রের ফাঁ-সি দিল ইরান
ডুয়া ডেস্ক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহায়তার অভিযোগে ইরানে মোহসেন লাঙ্গারনেশিন নামের একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা ‘মিজান’-এর তথ্যমতে, ২০২০ সাল থেকে দুই বছর ধরে মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন লাঙ্গারনেশিন। তিনি সংস্থাটিকে লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন বলে অভিযোগ।
২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাই হত্যায় লাঙ্গারনেশিনের সংশ্লিষ্টতার কথাও জানানো হয়। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, ওই হত্যাকাণ্ডের দায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে স্বীকার করে জানিয়েছিল।
মিজান জানায়, খোদাইয়ের ওপর হামলার দিন লাঙ্গারনেশিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার গতিবিধি নজরে রাখতে একটি মোটরসাইকেল কিনেছিলেন। এছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি শিল্প স্থাপনায় হামলায় সহায়তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ইরান দাবি করেছে, অভিযুক্তের বিরুদ্ধে উপস্থাপিত গোয়েন্দা ও প্রযুক্তিগত প্রমাণ অত্যন্ত জোরালো এবং লাঙ্গারনেশিন স্বীকারোক্তিও দিয়েছেন।
তবে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এফপিকে তিনি বলেন, "ইরানের ফাঁসির মেশিন দিনে দিনে আরও নিষ্ঠুর হয়ে উঠছে।"
যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুররহমান বোরুমন্দ সেন্টার জানায়, বিচারক আবোলগাসেম সালাভাতির আদালতে বিচার হয়েছে, যিনি কট্টর রায়দানের জন্য পরিচিত এবং যাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সংস্থাটি আরও জানায়, লাঙ্গারনেশিন নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগ করেছেন যে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।
তথ্য : আলজাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)