ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করলো ভারত, সতর্ক ইসলামাবাদ
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনার জেরে বাড়তে থাকা উত্তেজনার মাঝে এবার পাকিস্তানের সব উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার (৩০ এপ্রিল) রাতে নয়াদিল্লি এই সিদ্ধান্ত ঘোষণা করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং চলবে আগামী ২৩ মে পর্যন্ত।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) এক ‘নোটাম’ জারি করে জানায়, পাকিস্তানে নিবন্ধিত বা সেখান থেকে পরিচালিত, এমনকি ভাড়া বা ইজারায় নেওয়া কোনো বাণিজ্যিক কিংবা সামরিক উড়োজাহাজ ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এর আগে, সোমবার পাকিস্তানও একইভাবে ভারতের উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
দুই দেশই আগে থেকেই একে অপরের আকাশপথ এড়িয়ে চলছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়। ভারতের এই নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের বিমানগুলোকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়া অঞ্চলে পৌঁছাতে চীন ও শ্রীলঙ্কার ওপর দিয়ে ঘুরপথে যেতে হবে, ফলে বাড়বে সময় ও ব্যয়।
একইভাবে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিমানগুলোও দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
পেহেলগামের ভয়াবহ হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। যদিও ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি। তবু ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একাধিক কড়া পদক্ষেপ নেয়।
জবাবে পাকিস্তানও নেয় পাল্টা পদক্ষেপ—স্থল ও আকাশসীমা বন্ধ করে দেওয়ার পাশাপাশি নেয় আরও কিছু কৌশলগত সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামরিক বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা জানান মন্ত্রিসভার বৈঠকে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তারা দুই দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সে বিষয়ে সতর্ক করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে