ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নেতাদের ভারতে আশ্রয়: মমতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
ভারত সরকারের প্রচ্ছন্ন মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের অন্য কোনো বিষয় আছে, কই এ নিয়ে তো আমরা কোনোদিন কিছু বলিনি। তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন?
বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া সম্পর্কে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনে এক অনুষ্ঠানে ভাষাগত বৈষম্য ও বাঙালিদের প্রতি হেনস্তার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ভারত সরকার তো কয়েকজনকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছে। আমি কি কখনও তাতে না বলেছি? আশ্রয়ের ব্যাখ্যায় তিনি বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বর্তমানে সংকটে রয়েছে বলেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
মমতা প্রশ্ন তোলেন, বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা থাকে, তাহলে ভারত সরকার কেন কিছু বাংলাদেশিকে অতিথি হিসেবে রাখছে? তাদের আশ্রয় দেওয়া নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি তো তোলে না।
মোদী সরকারের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, একজন ভারতীয় দেশের যেকোনো প্রান্তে যাতায়াত করতে পারেন। অথচ এখন দেখা যাচ্ছে, কেউ বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হচ্ছে, এমনকি নির্বাসনের হুমকিও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির অধীনে যারা ভারতে এসেছেন, তারা সবাই ভারতের নাগরিক। তাদের বাংলাদেশি বলা অন্যায়। বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, কেউ বাংলায় কথা বললে তার বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। অথচ ওরা জানে না, বাংলা ভাষাভাষীর সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের চুক্তির সময় কিংবা তারও আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাদের অনেকের জন্ম ওপার বাংলায় হয়েছে। ফলে তাদের ভাষায় ওপার বাংলার টান থাকতেই পারে। কিন্তু তারা কেউই বাংলাদেশি নন তারা সবাই ভারতীয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত