ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইউক্রেনে দায়িত্বে নতুন প্রধানমন্ত্রী, সরকারে বড় রদবদল
রুশ আগ্রাসনের মধ্যেই ইউক্রেনের সরকারে এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো। তিনি ডেনিশ শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়েছেন যিনি ২০২০ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) পার্লামেন্টের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৯ বছর বয়সি সিভিরিদেঙ্কো।
এর আগে তিনি উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। চলতি বছর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তিতে সিভিরিদেঙ্কোর উল্লেখযোগ্য ভূমিকা ছিল যা ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার দূরত্ব কমাতে সহায়ক হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সিভিরিদেঙ্কো বলেন, “আমাদের সরকার একটি আত্মনির্ভরশীল ইউক্রেন গঠনের পথে এগিয়ে যাবে যেখানে সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি হবে মজবুত। দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর শক্তি বাড়ানো এবং অর্থনীতিকে গতিশীল করাই আমার অগ্রাধিকার। যুদ্ধকালীন সময়ে দেরি করার সুযোগ নেই। আমাদের দ্রুত ও দৃঢ়ভাবে কাজ করতে হবে।”
এদিকে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ি সিবিহা তার পদে বহাল থাকছেন। তবে আইনমন্ত্রী ওলহা স্তেফানিশিনাকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ওয়াশিংটনের অনুমোদনের অপেক্ষায় থাকা স্তেফানিশিনা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং খনিজ চুক্তির আলোচনায়ও সক্রিয় ছিলেন।
যুক্তরাষ্ট্রে বর্তমান ইউক্রেনীয় রাষ্ট্রদূত ওক্সানা মার্কারোভা পদ ছাড়তে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসন তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি বাইডেন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন।
গত সপ্তাহে গুঞ্জন ওঠে প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করা হতে পারে। তবে বিরোধী দলের নেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক দাবি করেছেন ওয়াশিংটন তার মনোনয়ন অনুমোদন করেনি।
সরকারে আরও পরিবর্তনের মধ্যে অর্থনীতি, পরিবেশ ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন ওলেক্সি সোবোলেভ এবং ইউরোপীয় সংযুক্তিকরণবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তারাস কাচকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক