ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধে ‘কালোজাদু’ প্রয়োগ নিয়ে ইরানের চাঞ্চল্যকর দাবি
যুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল বা রকেটের ব্যবহার আমরা সবাই জানি। তবে এবার অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে ইরান।
ইরানের দাবি, দেশটির বিপক্ষে ১২ দিনের যুদ্ধ চলাকালীন ‘কালোজাদু’ ব্যবহার করেছে ইসরাইল।
বুধবার জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–সমর্থিত গণমাধ্যম জাভান-এর সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এই অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ ও ইহুদি ধর্মীয় প্রতীকে মোড়ানো তাবিজ পাওয়া গেছে। তার দাবি এসবই জাদুবিদ্যার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিতভাবে তান্ত্রিকদের সঙ্গে গোপন বৈঠক করেন।
তবে এসব অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে আব্দুল্লাহ গাঞ্জি সম্ভবত মাদকাসক্ত অবস্থায় এসব মন্তব্য করেছেন। পোস্টে ব্যঙ্গ করে মোসাদ ‘ভূতের ইমোজি’ও ব্যবহার করে। পরে সেটি শেয়ার করেন ইসরাইলি রাজনীতিক ওয়ালিদ গাদবান।
এর আগে গাজায় ইসরাইলি আগ্রাসনের সময়ও তেলআবিবের বিরুদ্ধে ‘অশরীরী বিদ্যা’ চর্চার অভিযোগ তুলেছিল ইরান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল