ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইসরাইলকে শিকলে বাঁধা কুকুর বলে খামেনির হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর হিসেবে আখ্যায়িত করেছেন। সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি।
বুধবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেন আয়াতুল্লাহ আলি খামেনি।
তিনি আরও জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রও তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
খামেনি বলেন, আমরা যে ঘাঁটিতে আঘাত হেনেছি, তা যুক্তরাষ্ট্রের অন্যতম সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। প্রয়োজন হলে আরও বড় আঘাত হানার সক্ষমতা আমাদের রয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে ইরানকে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি প্রধান দেশ আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে একটি চুক্তিতে পৌঁছাতে।
এ প্রসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে।
আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক প্রতিক্রিয়ায় কখনোই দুর্বলতা থেকে নয়, বরং পূর্ণ প্রস্তুতির অবস্থান থেকেই এগিয়ে যাই। তিনি ইরানের কূটনীতিকদের উদ্দেশে বলেন, তারা যেন নির্দেশনা অনুযায়ী দৃঢ়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, যদিও বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।
এদিকে, একইদিন ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র পূর্বশর্তগুলো পূরণ না করা পর্যন্ত পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর প্রয়োজন নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন