ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশিদের উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের
উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, "আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক দেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন যে ভ্রমণ, চিকিৎসা, জরুরি প্রয়োজন এবং শিক্ষার্থীদের মতো বিভিন্ন ক্যাটাগরিতে এই ভিসাগুলো দেওয়া হচ্ছে।
তবে, সাম্প্রতিক সময়ে ঠিক কতজন বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি। এই বিষয়ে জয়সওয়াল বলেন, "সঠিক সংখ্যাটি আপনাদের পরে জানাতে হবে। এটা আমাকে জেনে বলতে হবে।"
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাস থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে অনেক বাংলাদেশি নাগরিককে অসুবিধায় পড়তে হয়।
এদিকে, বুধবার গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংস ঘটনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানাননি এবং বিষয়টি এড়িয়ে যান। গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমাদের অঞ্চলে যে কোনো ঘটনার দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ