ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলের এই কম্পনের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
তথ্যটি নিশ্চিত করেছে ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং কম্পনের গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার।
ভূমিকম্পের পর আলাস্কার দক্ষিণাঞ্চল ও উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করে পালমার-ভিত্তিক জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তারা জানায়, “সুনামির উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং এর কিছু প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”
সতর্কবার্তায় বলা হয়েছে, “আলাস্কার কেনেডি এন্ট্রান্স থেকে শুরু করে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।”
তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আলাস্কার বাইরের অঞ্চলে এই সুনামির তাৎক্ষণিক ঝুঁকি নেই।
উল্লেখ্য, আলাসকা প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ার'–এর অংশ যা বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ১৯৬৪ সালে এখানে ৯.২ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং সৃষ্ট সুনামিতে প্রাণ হারান ২৫০ জনেরও বেশি মানুষ।
সাম্প্রতিক বছরগুলোতে ২০২৩ সালের জুলাই মাসেও আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল যদিও তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে এবারের ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির কারণে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র