ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ওমান সাগরে ১৭ ক্রুসহ ট্যাংকার আটক করল ইরান
ওমান সাগরে একটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান। ২০ লাখ লিটারেরও বেশি (৫ লাখ ২৮ হাজার গ্যালন) চোরাচালানের তেল বহন করার অভিযোগে জাহাজটি আটক করা হয়। বুধবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি জানিয়েছেন, জাহাজে থাকা তেলের আইনি নথিপত্রে অসামঞ্জস্যতা ও ঘাটতি থাকায় সেটিকে আটক করা হয়েছে। তবে জাহাজটি কোন দেশের মালিকানাধীন বা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গাহরেমানি বলেন, এই ঘটনার তদন্তের অংশ হিসেবে জাহাজের ক্যাপ্টেনসহ মোট ১৭ জন ক্রুকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, কর্তৃপক্ষ জাহাজটির কাগজপত্র যাচাই-বাছাই, জব্দকৃত জ্বালানি পরীক্ষা এবং তেলের সঠিক পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান তার সামুদ্রিক টহল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়। বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী সরকারি ভর্তুকির কারণে ইরানে জ্বালানির দাম বিশ্বের অনেক দেশের তুলনায় কম হওয়ায় প্রায়ই স্থলপথে তেল পাচারের ঘটনা ঘটে।
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, চলতি বছরের এপ্রিলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পৃথক অভিযানে ৩০ লাখ লিটারের বেশি চোরাচালানের ডিজেল বহনকারী দুটি ট্যাংকার এবং প্রায় দেড় লাখ লিটার তেলসহ আরেকটি ট্যাংকার ও তার ছয় ক্রুকে আটক করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক