ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘ভিক্ষুক নেই’ বলায় পদ হারালেন শ্রমমন্ত্রী
“কিউবায় কোনো ভিক্ষুক নেই,”— সংসদ অধিবেশনে এমন মন্তব্য করে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাব্রেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, সংসদে দেওয়া এক ভাষণে এলেনা দাবি করেন, কিউবায় রাস্তায় যারা আবর্জনা ঘাঁটেন, তারা মূলত "সহজ অর্থ উপার্জনের জন্য স্বেচ্ছায়" এই কাজ করেন। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ পেদ্রো মনরিয়াল তীব্র কটাক্ষ করে লেখেন, "তাহলে কিছু মানুষ নিশ্চয়ই ‘মন্ত্রী’ সেজে বসে আছে!" দেশটির বহু শ্রমিক ও বুদ্ধিজীবী একটি খোলা চিঠিতে এই মন্তব্যকে "জনগণের প্রতি অপমান" হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তার অপসারণ দাবি করেন।
ক্রমবর্ধমান জনরোষ এবং প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-ক্যানেলের হস্তক্ষেপে অবশেষে মার্তা এলেনা পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, কিউবায় দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তি নিয়ে কোনো সরকারি পরিসংখ্যান না থাকলেও, চলমান তীব্র অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে যে দারিদ্র্য ও ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, তা সাধারণ মানুষের কাছে একটি দৃশ্যমান বাস্তবতা। মন্ত্রীর এই মন্তব্যকে বাস্তবতার সঙ্গে এক নির্মম পরিহাস হিসেবেই দেখছেন কিউবার সাধারণ নাগরিকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ