ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বড় ধাক্কা খেল নেতানিয়াহুর সরকার
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ধাক্কা খেলো। জোটের এক প্রধান শরিক অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
বুধবার (১৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান আবশ্যিক সামরিক সেবা নিয়ে বিরোধের কারণে শাস পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে এ সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দল জোট থেকে পদত্যাগ করে। ফলে নেতানিয়াহু কার্যত সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।
তবে শাস পার্টি জানিয়েছে, তারা সরকার থেকে বেরিয়ে গেলেও নেতানিয়াহুর জোটকে পুরোপুরি ত্যাগ করবে না। দলটি বলেছে, কিছু নির্দিষ্ট আইন প্রণয়নের ক্ষেত্রে তারা সরকারের সঙ্গে ভোটে সমর্থন দিতে পারে। তবে সরকারের পতনের জন্য কোনো উদ্যোগ নেবে না।
ইসরাইলে সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা থাকলেও দীর্ঘদিন ধরে অতি-অর্থডক্স সম্প্রদায় এটি বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে। এ কারণে সরকার ও অতি-অর্থডক্স দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে আসছে।
যদিও শাস পার্টির জোট ত্যাগ নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা। তবে এখনই সরকার পতন হচ্ছে না। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে তার পথ আরও জটিল হয়ে উঠবে।
সূত্র: আল-জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক