ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইসরাইলের দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা
ইসরাইলের গাজা আগ্রাসনের প্রতিক্রিয়ায় হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। মঙ্গলবার রাতে চালানো এ হামলায় ইসরাইলের এলাত (উম্ম আল-রাশরাশ) বন্দরে এবং নেগেভ অঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
ব্রিগেডিয়ার সারি এক বিবৃতিতে জানান, তিনটি ড্রোন ব্যবহার করে এই যুগপৎ হামলা চালানো হয়। এর মধ্যে দুটি ড্রোন নেগেভের সামরিক স্থাপনায় এবং তৃতীয়টি এলাত বন্দরে আঘাত হানে। তিনি বলেন, "আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।"
তিনি আরও জানান, গাজায় চলমান দখলদারিত্ব ও অবরোধের বিরুদ্ধে ইয়েমেন তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ অব্যাহত রাখবে এবং আরব ও ইসলামি দেশগুলোর ওপর যেকোনো হামলা প্রত্যাখ্যান করবে। গাজার ওপর ইসরাইলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হন বলে জানিয়েছে আল জাজিরার চিকিৎসা সূত্র। দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় আরও দুই নারী নিহত ও ৩০ জন আহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৮৭৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এছাড়া ইসরাইলি বাহিনী উত্তর গাজার ১৬টি এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে বলেছে। এসব এলাকার মধ্যে পুরোপুরি বিধ্বস্ত জাবালিয়া শহরও রয়েছে। আল জাজিরার সাংবাদিক মোয়াজ আল-খালাউত জানান, “মানুষ গাধা ও গাড়ি নিয়ে এলাকা ছাড়ছে কিন্তু কোথায় যাবে তা কেউ জানে না। জ্বালানির অভাবে পরিবহন সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।”
তথ্য : বার্তা সংস্থা মেহের
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে