ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ওসি হিসেবে পদায়নে ২২ দফা নীতিমালা জারি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে এ বিষয়ে সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। এতে যোগ্যতা, অযোগ্যতা, স্থানান্তর ও দায়িত্বকাল সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, আর্থিক দুর্নীতি বা নৈতিক স্খলনের কারণে চাকরিজীবনে একবারও গুরুদণ্ডপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) ওসি পদে অযোগ্য বিবেচিত হবেন। একই থানায় একাধিকবার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। বয়স ৫৪ পেরুলে কেউ আর ওসি হতে পারবেন না।
ওসি হিসেবে নিয়োগ পেতে হলে পরিদর্শক পদে কমপক্ষে তিন বছরের চাকরি থাকতে হবে। তবে তাঁকে নিজ জেলা বা স্ত্রী/স্বামীর জেলায় পদায়ন করা যাবে না। এইচএসসি বা সমমান পাস কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।
একাধিক দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরিদর্শক পদে দুই বা তার বেশি দণ্ড কিংবা তিনটি গুরুদণ্ড থাকলে ওসি পদে অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া আগের এক বছরে লঘুদণ্ড বা দুই বছরে গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি পদায়ন করা যাবে না।
স্থানান্তরের বিষয়ে বলা হয়েছে একজন ওসি সর্বোচ্চ তিন বছর একই থানায় দায়িত্ব পালন করতে পারবেন। দুই বছর পূর্ণ হলে তাঁকে অন্যত্র বদলি করতে হবে। প্রয়োজন হলে ১৮ মাসের আগে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি বা পুলিশ কমিশনার নিজ ক্ষমতায় বদলি করতে পারবেন। এ ক্ষেত্রে পুলিশ সদরদপ্তরের অনুমতি লাগবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, কেউ সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে আর এ পদে নিয়োগ দেওয়া যাবে না। তবে একটি থানায় চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে। অভিযোগের ভিত্তিতে এর আগে প্রত্যাহার করা হলেও তা গণনায় অন্তর্ভুক্ত হবে।
ওসি হওয়ার আগে ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স’ সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রশিক্ষণের ফলাফলের ওপর ভিত্তি করেও মূল্যায়ন হবে। পিইটি (ফিজিক্যাল টেস্ট) আবশ্যক নয়। তবে শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিগত পাঁচ বছরের এসিআর স্কোর গড়ে কমপক্ষে ৮০ থাকতে হবে এবং শেষ তিন বছরের এসিআরে কোনো বিরূপ মন্তব্য থাকলে তিনি অযোগ্য হবেন।
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ওসি পদায়ন করা হবে। এদের অন্তত এক বছর গ্রুপ-৩ (যেমন—পিটিসি, র্যাব, এপিবিএন) বা গ্রুপ-৪ এর নির্দিষ্ট ইউনিটে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফিটলিস্টপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রুপ-১ (ডিএমপি, মেট্রোপলিটন, রেলওয়ে পুলিশ) বা গ্রুপ-২ (বিভাগীয় রেঞ্জ) ইউনিটের সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।
পুলিশ সদরদপ্তর মনে করছে এই নীতিমালার মাধ্যমে থানার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন