ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পালিয়ে কোন দেশে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলার পর দেশ ছেড়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি তুর্কি গোয়েন্দাদের সহায়তায় গোপনে আঙ্কারায় পৌঁছেছেন বলে জানিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন।
শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দামেস্কে ইসরায়েলি হামলার খবর পাওয়ার পরপরই প্রেসিডেন্ট আল-শারা দেশ ত্যাগ করেন। তুর্কি গোয়েন্দা সংস্থার একটি বিশেষ বিমানে তাকে ও তার তিনজন ঘনিষ্ঠ সহযোগীকে দামেস্ক থেকে আঙ্কারায় নিয়ে যাওয়া হয়।
একটি অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট সপরিবারে দেশ ত্যাগ করেছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালায়। রাজধানী দামেস্কেও হামলার ঘটনা ঘটে যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তোলে।
ইসরায়েল দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মানুষদের রক্ষায় অভিযান চালাচ্ছে। তবে প্রেসিডেন্ট আল-শারা অভিযোগ করেন ইসরায়েল আসলে নিজেদের স্বার্থে সংঘাত উসকে দিচ্ছে।
এই ঘটনার পর দ্রুজ যোদ্ধারা কয়েকজন বেদুইনকে অপহরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘাত নিরসনে দামেস্ক থেকে সেনা পাঠায় সরকার। সংঘর্ষে সরকারি বাহিনীর গুলিতে ১৯ জন দ্রুজ বেসামরিক নাগরিক নিহত হন বলে অভিযোগ উঠেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সহিংসতার নিন্দা জানায় এবং সংকট নিরসনে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসও ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল