ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
একের পর এক বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু, সতর্কতা জারি
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত দুদিন ধরে মৌসুমি ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে স্থানীয় প্রশাসনের বরাতে এই তথ্য জানানো হয়।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, বুধবার ও বৃহস্পতিবার প্রবল ঝড় ও বজ্রসহ বৃষ্টির সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক ও শ্রমিক। যারা জীবিকার প্রয়োজনে খোলা আকাশের নিচে কাজ করছিলেন।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় আরও বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ জেলাগুলোর প্রশাসনকে সতর্ক করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল।
ভারত সরকার বজ্রপাতে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৪০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রতিবছর বর্ষাকালে বিহারসহ ভারতের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যায় বহু মানুষের মৃত্যু ঘটে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, দক্ষিণ এশিয়ায় বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। এই সময় তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ভারি বর্ষণ প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনে।
গত কয়েক বছরে এই অঞ্চলের আবহাওয়া অনেকটাই বদলে গেছে এবং গড় তাপমাত্রা বেড়েছে। যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ষার ওপর কীভাবে পড়ছে তা নিয়ে এখনো গবেষণা চলছে।
চলতি বছরের জুনের শুরুতেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির ফলে ভূমিধসে ৩৪ জনের মৃত্যু হয়। একই সময়ে বাংলাদেশেও চারজন প্রাণ হারান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ