ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরাকের শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৬১
পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইএনএ। বৃহস্পতিবার সকালে ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণ আগুনে পুড়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে রয়টার্স স্বাধীনভাবে এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। গভর্নর আল-মিয়াহি জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্তের প্রতিবেদন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ‘ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক