ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে ভারত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ভেদিনা অয়েল রিফাইনারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার (১৮ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। তিনি বলেন, ‘আমরা ক্রেমলিনের যুদ্ধ তহবিলের মূল ভিত্তিকে লক্ষ্য করছি। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান কঠোর ও সুদৃঢ়।’
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের ভেদিনার নগরে অবস্থিত ভেদিনা অয়েল রিফাইনারি। এটি ১৯৯৬ সালে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শোধনাগারটির ৪৯.১৩ শতাংশ শেয়ারের মালিক রোসনেফট।
ভেদিনা রিফাইনারির পাশাপাশি রাশিয়া-ভারত তেলবাণিজ্যের ‘ফ্ল্যাগ রেজিস্ট্রি’ বা পতাকা নিবন্ধন ব্যবস্থার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। একসময় তারা রুশ জ্বালানির অন্যতম বড় ক্রেতা ছিল। তবে ভারত সেই পথে না গিয়ে বরং রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে। বর্তমানে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে এই প্রথমবার কোনো ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন।
সূত্র : ফার্স্ট পোস্ট, দ্য প্রিন্ট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক