ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ভারতেব বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে হাসিনা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যে কোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না। যার মনে তাদের দুনিয়া থেকে উঠিয়ে দিতে বলেছে। তিনি বলেন, হাসিনা এই দেশকে সোনার খনি মনে করে। হাসিনা, তার বোন রেহানা, ছেলে-মেয়ে, ভাগিনা, ভাগ্নিসহ আত্মীয়স্বজনরা মিলে এই দেশের সম্পদ লুটপাট করে নিয়েছে। যা এখন তদন্তে বের হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত শোক র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার তীব্র সমালোচনা করে বলেন, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতা, না কি রাজস্থান? পতিত স্বৈরাচাররা কীভাবে এতটা সাহস পেল যে তারা এনসিপির নেতাদের ওপর হামলা চালায়? তিনি অভিযোগ করেন, দেশের বাইরে থেকে, বিশেষ করে ভারতের মাটিতে বসেই শেখ হাসিনা মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছেন।
শুক্রবার (১৮ জুলাই) বরিশালে এক সমাবেশে রিজভী আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আমরা একত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। কিন্তু আজ দুঃখজনকভাবে আন্দোলনকারীদের মধ্যেই ঐক্যের ঘাটতি দেখা যাচ্ছে। সরকারের ছত্রচ্ছায়ায় থাকা কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে বিভাজনের চেষ্টা চালাচ্ছে, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছেন শেখ হাসিনা।
তিনি এসব অপচেষ্টা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ