ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
জাবির ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে বাঁচাতে ঢাবিতে চ্যারিটি কনসার্ট
প্রাণ বাঁচাতে গান গাইছেন শিল্পীরা। পাশে বসানো হয়েছে আর্টক্যাম্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চূড়ান্ত সাহাকে বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ শুক্রবার বিকেলে এই চ্যারিটি কনসার্ট ও আর্টক্যাম্পের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। চূড়ান্ত সাহা বিরল ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চালিয়ে যেতে তাৎক্ষণিকভাবে ৪০ লক্ষাধিক টাকার প্রয়োজন।
চূড়ান্ত সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬ তম আবর্তন) শিক্ষার্থী। তিনি একজন কবি ও সংগঠক। তিনি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিয়োজিত ছিলেন সার্বক্ষণিকভাবে। কবিতার মাসিক পত্রিকা ‘ঘৃণাপত্র’ প্রকাশের পাশাপাশি ‘গণকৃষ্টি’ নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার সাথেও তিনি ছিলেন অগ্রগণ্য। মঞ্চাভিনেতা হিসেবে দুর্দান্ত অবস্থান নিয়ে অভিনয় করেছেন ‘স্বর্ণবোয়াল’, ‘নিমজ্জন’ প্রভৃতি নাটকে।
চূড়ান্ত সাহা ছিলেন সাহিত্য ও দর্শনের উপর গভীর অনুরাগী মানুষ। এর চর্চায় যথেষ্ট পারঙ্গমতার স্বাক্ষর রেখেছেন তার কাজের পরিসরে। ইতোমধ্যে তার দুইটি বই প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ ‘বৈকুণ্ঠ হঠাৎ করে চিৎকার করে-কেউ আছো?’ প্রকাশিত হয়েছে ২০১৯ সালের বইমেলায় আর দ্বিতীয় বই ‘পরোক্ষ যাত্রী ও তিনটি কবিতা’ প্রকাশিত হয়েছে ২০২৫ সালের বইমেলায়।
বিরল ক্যান্সার, প্রয়োজন আরও ৪০ লক্ষ টাকা :
২০২৪ সালের অক্টোবর মাসে তার ধরা পরে সাইনোনাসাল কার্সিনোমা (Sinonasal Carcinoma) নামক বিরল প্রকৃতির ক্যান্সার যা মুখের বাম পাশের নাক এবং নাকের পার্শ্ববর্তী চোখ ও চোয়ালে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ২৪ সালের নভেম্বর মাস থেকে ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসারত আছেন চূড়ান্ত সাহা। প্রথম ধাপে চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কেমোথেরাপি ও রেডিয়েশন গ্রহণের জন্য উপদেশ দেন।
২৪ সালের নভেম্বর মাস থেকে প্রথম ধাপে কেমোথেরাপি, রেডিয়েশন ও অন্যান্য চিকিৎসাবাবদ প্রায় ২৬ লক্ষাধিক টাকা খরচ হয়েছে যা তার পরিবার অনেক কষ্টক্লিষ্টে বহন করেছে। প্রায় চারমাস ব্যাপী কেমোথেরাপি ও রেডিয়েশন গ্রহণের পরও ক্যান্সার পুরোপুরি নির্মূল না হওয়াতে ক্যান্সার আক্রান্ত অংশ অর্থাৎ চোখ এবং চোয়ালের অংশে দ্রুততম সময়ে সার্জারী এবং তারপর কেমোথেরাপি, ইমিউনোথেরাপি গ্রহণের পরামর্শ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।
পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে তাৎক্ষণিকভাবে ৪০ লক্ষাধিক টাকার প্রয়োজন। প্রাথমিকভাবে চিকিৎসার প্রথম ২৬ লক্ষ টাকার খরচ পরিবার বহন করলেও এই মুহূর্তে এ বিশাল অঙ্কের (৪০ লক্ষ টাকা) খরচ বহন করার সামর্থ্য তার পরিবারের নেই। সবার সহযোগিতা, মানবিকতা এবং আন্তরিকতাই পারে এই মুহূর্তে চূড়ান্তকে বাঁচিয়ে রাখতে ও সুস্থ জীবনে ফিরিয়ে দিতে। বন্ধু ও সহপাঠীদের আহ্বান একটি মানুষের জীবন বাঁচাতে যেন সকলে এগিয়ে আসে। যেন সাধ্যমতো সাহায্য করা হয় চূড়ান্ত সাহাকে।
চ্যারিটি কনসার্ট এ থাকবেন - সঙ্গীত শিল্পী সায়ান, কৃষ্ণকলি, বগা তালেব, কৃষ্ণপক্ষ, গানপোকা, সমগীত, আকাশ গায়েন, আপনঘর, তুহিন কান্তি, মুয়ীজ মাহফুজ, ইলা লালালা, ভাটিয়াল শহুরে, রিমঝিম, রায়হান সোহেল, জয়িতা অর্পা, অভিষেক রায় অর্চন, পলল চক্রবর্তী আয়ান, ক্রানপ্রু মারমা লোটাস, শাহ মুহাম্মদ শিপন ও অন্যান্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর