ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে তরুণ লেখক সম্মেলন কাল
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে তরুণ লেখক সম্মেলন।
আগামীকালের দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিক ও সম্পাদকবৃন্দসহ অংশ নেবেন দেশের প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কলামিস্টদের একটি টিএসসি ভিত্তিক সংগঠন। সংগঠনটি গত ২৩ জুলাই ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষার্থীদের কলাম, মতামত, ফিচার ও প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানসহ তা জাতীয় দৈনিক ও সাময়িকী গুলোতে প্রকাশে সহায়তা করার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশীলতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও লেখনীর বিকাশে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত এই ফোরামের সদস্যদের কয়েকহাজার কলাম ও মতামত বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির সংস্কৃতি বিকাশ, মতপ্রকাশের সাহস সৃষ্টি এবং যুক্তিনির্ভর চিন্তার চর্চাকে উৎসাহিত করতে এবং জুলাইকে ধারণ করে দেশের জন্য তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে আমরা আগামী ১৯ জুলাই (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আয়োজন করতে যাচ্ছি দিনব্যাপী ‘তরুণ লেখক সম্মেলন – ২০২৫’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)