ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’; বিজ্ঞপ্তি প্রকাশ
রাজধানীর যাত্রাবাড়ীতে আগামী ২১ জুলাই পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বা মাদরাসা (শিক্ষার্থী) প্রতিরোধ দিবস। আজ রবিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মাদরাসা রেজিস্ট্যান্স ডে উদযাপন কমিটি।
এতে বলা হয়,‘ ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র। একে 'জুলাই গণঅভ্যুত্থানের স্ট্যালিনগ্রাড' বলেও অভিহিত করা হয়। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ এবং সাহসিকতা আজকের প্রজন্মের জন্য একটি গর্বিত ঐতিহ্য ও প্রেরণার উৎস হয়ে রয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই স্মৃতি, এই সংগ্রাম, এই প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণ করতেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে পালিত হতে যাচ্ছে মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫। রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে এই আয়োজন হচ্ছে।’
জানা গেছে, এদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’-এর অনুষ্ঠানমালা। এতে শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের অভিজ্ঞতা শেয়ার এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রামাণ্য ঘটনা তুলে ধরা হবে।
অনুষ্ঠানে থাকবে হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি, দ্রোহের গান এবং তথ্যচিত্র প্রদর্শনী। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ছত্রিশে জুলাই ও সাদা জোব্বা, লাল রক্ত।
সবশেষে থাকবে বিশেষ আকর্ষণ থাকবে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা হিসেবে এক মনোমুগ্ধকর ড্রোন শো।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদরাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা এবারই প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন দেশের রাজপথ স্তব্ধ হয়ে পড়েছিল, তখন মাদরাসার শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিকতা এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। রক্ত দিয়ে লেখা সেই ইতিহাস যেন বিস্মৃত না হয় এ লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে যাত্রাবাড়ীসহ অন্যান্য স্পটে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, সহযোদ্ধা এবং সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী