ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
লিবিয়া থেকে দেশে ফিরলেন আটকে পড়া ৩১০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে লিবিয়ায় গিয়ে আটকে পড়া আরও ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হন। অবশেষে সরকারি উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পেলেন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের অভিজ্ঞতার কথা অন্যদের জানানোর আহ্বান জানানো হয়, যাতে মানুষ সচেতন হয় এবং অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানতে পারে। আইওএম-এর পক্ষ থেকে ফেরত আসাদের প্রত্যেককে যাতায়াত ভাড়া, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এর আগে, গত সোমবার (১ ডিসেম্বর) লিবিয়া থেকে আরও ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন