ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৬ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন প্রতিদিনই নানা ধরনের সভা, অনুষ্ঠান ও কর্মসূচি পালন করে থাকে। শুক্রবার (৬ মার্চ) দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে, যেগুলোতে রাজনৈতিক ও রাষ্ট্রীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
রাষ্ট্রপতির কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
খেলাফত মজলিসের কর্মসূচি
বিকাল ৪টায় পল্টনের ফারস্ হোটেল এন্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন।
ছাত্রশিবিরের কর্মসূচি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
এনসিপির কর্মসূচি
বিকাল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়াও দিনের বিভিন্ন সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আরও নানা কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল