ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর। ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলীয় লড়াই এবার দেখা যাবে ঢাকার মাঠেই। 'ল্যাটিন-বাংলা সুপার কাপ' টুর্নামেন্টের অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দেশের ক্লাব দল।
আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি। এতে ব্রাজিলের প্রতিনিধিত্ব করবে সাও বার্নার্ডো ফুটবল ক্লাব (São Bernardo FC) এবং আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব (Atlético Challon FC)। ক্লাব দুটি মূলত তাদের অনূর্ধ্ব-২০ দল নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের সময়সূচি ও দল:
৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ল্যাটিন আমেরিকার দুই ক্লাবের সঙ্গে স্বাগতিক হিসেবে অংশ নিচ্ছে 'ফিউচার স্টার বাংলাদেশ'। রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।
৫ ডিসেম্বর: বাংলাদেশ (ফিউচার স্টার) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
৮ ডিসেম্বর: বাংলাদেশ (ফিউচার স্টার) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
১১ ডিসেম্বর: ব্রাজিল (সাও বার্নার্ডো) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
কাফু-কেনিজিয়া ও জেমসের চমক
টুর্নামেন্ট ঘিরে বাড়তি উন্মাদনা যোগ করতে ঢাকায় আসছেন দুই কিংবদন্তি ফুটবলার। ১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও কেনিজিয়া। লটারির মাধ্যমে প্রতিদিন ১০ জন ভাগ্যবান দর্শক এই কিংবদন্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
এছাড়া টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ৫ ডিসেম্বর বিকেলে স্টেডিয়াম মাতাবেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস।
টিকিট যেভাবে পাওয়া যাবে
দর্শকরা অনলাইনের মাধ্যমে এই ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন। ফেসবুক প্ল্যাটফর্মে 'Quicket' লিখে সার্চ করে নির্দিষ্ট পেজ থেকে 'Get Tickets' অপশনে ক্লিক করে টিকিট কেনা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক