ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা জানালেন অ্যাটর্নি জেনারেল
সরকার ফারাবী: তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এই প্রশ্নকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার যুক্তি, যদি কেউ নির্বাচনে অংশ নিতে চান, তবে তিনি যে বাংলাদেশের নাগরিক ও ভোটার তা ধরেই নেওয়া যায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জুলাইয়ের সহিংসতা নিয়ে চলমান বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। এই বিচারকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।
হাজী কল্যাণ সংস্থার সভাপতি মো. লুৎফর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা অংশ নেন। আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত