ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এই নির্বাচন প্রতিহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে দেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। নির্বাচনের পরিবেশ বা প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। তিনি কবে ফিরবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের সিদ্ধান্তের বিষয়।
জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি স্বৈরাচারী সরকারের দোসর ছিল এবং আওয়ামী লীগের বিগত দিনের অপকর্মে সহযোগিতা করেছে। দলটি এখনো নিষিদ্ধ হয়নি, তাই নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া তাদের নিজস্ব বিষয়। তবে ইতিহাস তাদের স্বৈরাচারের সহযোগী হিসেবেই মনে রাখবে।
রাজনীতিতে কথিত ‘মাইনাস ফোর ফর্মুলা’ নাকচ করে দিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যারা এসব কথা বলছেন, তারা মূলত স্বৈরাচারের দোসরদের পক্ষ থেকেই বলছেন।
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে শফিকুল আলম জোর দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং শপথ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে এবং অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)