ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
১লা আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধের ঘোষণা
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন আগামী ১লা আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে। হাইওয়েতে হয়রানিসহ ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৮ই জুলাই) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর বাতিল: সাধারণ বাস, ট্রাক বা কাভার্ড ভ্যানের মতো ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করে বাস্তবতার ভিত্তিতে নতুন করে নির্ধারণ করতে হবে। তাদের যুক্তি, ট্যাংকলরি শুধুমাত্র জ্বালানি পরিবহন করে, যা একমুখী পরিষেবা, তাই অন্যান্য গাড়ির সঙ্গে এর তুলনা অবাস্তব।
২. সারা দেশে রুট পারমিট: ট্যাংকলরিগুলো যেহেতু একাধিক জেলায় জ্বালানি তেল সরবরাহ করে, তাই সারা দেশে চলাচলের জন্য রুট পারমিট দিতে হবে।
৩. আয়কর কমানো: ট্যাংকলরির আয়কর ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার গেজেট বাতিল করতে হবে। যেহেতু ট্যাংকলরিগুলো সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে এবং ইচ্ছামতো ভাড়া নেওয়ার সুযোগ নেই, তাই হঠাৎ করে আয়কর বৃদ্ধি অযৌক্তিক বলে তারা মনে করে।
৪. হেভি ড্রাইভিং লাইসেন্স প্রদান: ট্যাংকলরি চালকদের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্সকে যোগ্যতার ভিত্তিতে দ্রুত হেভি লাইসেন্সে উন্নীত করতে হবে।
৫. পুলিশি হয়রানি বন্ধ: হাইওয়ে এবং জেলা পুলিশের কাগজপত্র পরীক্ষার নামে ট্যাংকলরি চালকদের হয়রানি বন্ধ করতে হবে।
৬. অমীমাংসিত দাবি সমাধান: পেট্রোল পাম্প এবং ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অমীমাংসিত দাবিগুলো দ্রুত সমাধান করতে হবে।
ব্যবসায়ীরা বলছেন, এই ধর্মঘট কার্যকর হলে সারাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ