ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শহীদদের নিয়ে ব্যবসা-বাণিজ্য চলছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে রাজধানীর নয়াপল্টনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিলপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, "যে দল প্রতিষ্ঠিত নয়, তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে।"
জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, "শহীদদের নিয়ে আফসোস হয়। কারণ, শহীদদের নিয়ে ব্যবসা-বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে। তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন। তারা যে কারণে জীবন দিয়েছিলেন, যে কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, সেই কারণগুলো আজকে হচ্ছে না।"
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য মির্জা আব্বাস বলেন, "বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। নির্বাচন না দিলে ভাবব, আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন। একটি পক্ষকে সুযোগ দিয়ে অন্যদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করছি। দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে।"
পির ও জামায়াতের ওপর অভিযোগ তুলে তিনি আরও বলেন, "একজন তথাকথিত পির সাহেব বলেছেন, ‘জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে’। তিনি (পির) আজকে জামায়াতের কোলে উঠে বসেছেন। জামায়াত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে। বিভিন্ন সময়ে তারা দালালি করেছে, তাদের নিজেদের বিক্রি করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি