ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে রাজি করাতে বড় ছাড় দিচ্ছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে এবং অতিরিক্ত শুল্কের চাপ এড়াতে বাংলাদেশ বিভিন্ন বিষয়ে ছাড় দিতে প্রস্তুত। আগামী রোববার (২১ জুলাই) মার্কিন বাণিজ্য দপ্তরে (ইউএসটিআর) বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র পাঠানো হবে। এই পদক্ষেপের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তি সম্পাদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে বাংলাদেশকে ইউএসটিআরের সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত দফার আলোচনায় বসতে হবে।
বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, রোববার চূড়ান্ত অবস্থানপত্র পাঠানোর পর ইউএসটিআর বৈঠকের আহ্বান জানালে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ওয়াশিংটন রওনা হবে। ধারণা করা হচ্ছে, এই প্রতিনিধিদল ২২ জুলাই ওয়াশিংটনে যেতে পারে।
অতিরিক্ত শুল্কের চাপ এড়াতে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি বৃদ্ধি এবং শুল্কমুক্ত সুবিধায় কোনো সীমারেখা না টানার বিষয়ে একমত হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য (গম, তুলা), এলএনজি, রাসায়নিক সামগ্রী, মূলধনী যন্ত্রপাতি, বোয়িং বিমান এবং সামরিক সরঞ্জামসহ অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, শতভাগ বা কাছাকাছি হিসেবের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে, যা আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। মার্কিন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের অশুল্ক বাধাগুলো তুলে দেওয়ারও প্রতিশ্রুতি থাকছে।
বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গড়ে ১৬-১৯ শতাংশ শুল্কে পণ্য রপ্তানি হয়। নতুন নিয়ম কার্যকর হলে তা ৫১-৫৪ শতাংশে দাঁড়াতে পারে, যা বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস করবে এবং অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হবে বলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আশঙ্কা প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ