ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মুর্শিদাবাদে কোচিং সেন্টারে বো’মা হামলা
ডুয়া ডেস্ক: ভারতের একটি কোচিং সেন্টারে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই কিশোর-কিশোরী আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ভারতের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের সামশেরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারকে নিশানা করে বোমা হামলা হয়েছে। এতে তীব্র আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় বোমার স্প্লিন্টারে আহত হন দুই কিশোর-কিশোরী।’
স্থানীয়রা জানান, ‘প্রতিদিনের মতো কিশোররা কোচিংয়ে আসেন। এ সময় কয়েকজন সেখানে বোমা হামলা চালায়। এতে বোমার স্প্লিন্টারে তারা আহত হন।’
পুলিশ জানিয়েছে, ‘আহত দুই কিশোরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।’
কোচিং সেন্টার এক শিক্ষক পুলিশকে জানান, ‘কোচিংয়ের পিছনে একটি বাড়িতে ঝামেলা চলছিল। এ সময় সেখানে ভাঙচুর চালানো হয়। পরে একদল দুষ্কৃতকারী কোচিং সেন্টারে বোমা হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা