ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; মাসে পাবেন ১৭ লাখ ৫০ হাজার আইডিআর
ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এই বৃত্তির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ–আইপিএস। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন।
আইপিএস বৃত্তির আওতায় দেশটির মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তায় (ইউএমএস) পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বৃত্তি প্রোগ্রামটি আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে।
সুযোগ-সুবিধা:
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- মাসিক জীবনযাত্রা ভাতা: ১৭,৫০,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (IDR)
- বই কেনার জন্য মাসে ৫০,০০০ IDR
- স্বাস্থ্যবিমার সুবিধা
- আসা-যাওয়ার জন্য বিমান টিকিট
পড়াশোনার বিষয়সমূহ:
- শিক্ষা
- অর্থনীতি ও ব্যবসা
- আইন
- প্রকৌশল
- ফার্মেসি
- মনোবিজ্ঞান
- ভূগোল
- ইসলামিক স্টাডিজ
- স্বাস্থ্য
- যোগাযোগ ও তথ্যবিজ্ঞান
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- পাসপোর্ট সাইজ ছবি
- একাডেমিক সনদপত্র
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ (যেমন TOEFL/IELTS)
- বৈধ পাসপোর্ট
- একাডেমিক সুপারিশপত্র
- মোটিভেশন লেটার
- তত্ত্বাবধায়কের সুপারিশপত্র
- মেডিকেল রিপোর্ট
আবেদনের যোগ্যতা:
- আবেদনকারীকে ইন্দোনেশিয়ার নাগরিক হওয়া যাবে না, অর্থাৎ বিদেশি নাগরিক হতে হবে
- স্নাতক পর্যায়ে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাস হতে হবে
- স্নাতকোত্তরে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে
- পিএচডি প্রোগ্রামের জন্য থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি
আবেদন পদ্ধতি:আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্ধারিত লিংকে প্রবেশ করে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম পাওয়া যাবে ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের