ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের সব পলিটেকনিকে 'শাটডাউন' ঘোষণা
ডুয়া ডেস্ক: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচলাবস্থার পথে যাচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন। এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে দেশজুড়ে সব পলিটেকনিক ইনস্টিটিউটে 'শাটডাউন' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (২৮ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে উল্লেখ করেছে, ‘হয় ছয় দফা, নাহয় মৃত্যু।’
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল ২৯ এপ্রিল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে।'
এর আগে, গত ২২ এপ্রিল কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি আট সদস্যের কমিটি গঠন করে। এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক অ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান; ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন; অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ; কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক; প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতি; কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১)।
এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর