ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সিন্ধুতে হয় পানি প্রবাহিত হবে, নাহয় ভারতীয়দের র’ক্ত: হুঁশিয়ারি বিলাওয়ালের
ডুয়া ডেস্ক: পানি প্রবাহ বন্ধ করা হলে সিন্ধু নদ রক্তে রঞ্জিত হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ‘সিন্ধু নদ পাকিস্তানের কাছ থেকে ডাকাতির চেষ্টা করছে ভারত এমন মন্তব্য করেন বিলাওয়াল।’
তিনি বলেন, “সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। তাই বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনও এই নদের ওপর তার দাবি ত্যাগ করবে না।”
পেহেলগামে হামলার অজুহাতে পানিচুক্তি থেকে একতরফা বের হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো আরও বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করছেন। কিন্তু প্রকৃত রক্ষকরা পাকিস্তানে আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।”
ভারতের উদ্দেশে বেলাওয়াল আরও বলেন, “এই নদে হয় পানি প্রবাহিত হবে, নয়তো প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধবাজ মনোভাবের উল্লেখ করে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বলেন, “পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার চেষ্টা সহ্য করবে না।”
গত ২২ এপ্রিল ভূস্বর্গখ্যাত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক।
এই হামলার জন্য পাকিস্তানের পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ এনে নয়াদিল্লি সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল করে এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয়।
এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়—ভারতীয় বিমান চলাচলে নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করে, সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করে।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল ঘোষণা দেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না পৌঁছায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জবাবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানায়, ভারত যদি পানি প্রবাহ বন্ধের চেষ্টা করে, তাহলে তারা তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে দেখবে এবং কঠিন জবাব দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ