ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তাসনিম ইস্যুতে শবনম ফারিয়ার স্ট্যাটাস ভাইরাল
ডুয়া ডেস্ক : অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় স্পষ্টভাবে নিজের বিরোধিতা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তাসনিম জারাকে নিয়ে কথা বলেন শবনম ফারিয়া।
তিনি লিখেন, যখন সরকার অবশেষে বিবাহিত ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার কথা ভাবছে, তখন আপনি একটি মেয়েকে—যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে—তাকেই আইনি নোটিশ পাঠাচ্ছেন? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশের জন্য কাজ করতে এসেছে, যেন একটি সচেতন ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা যায়। আর আপনি তাকে এইভাবে পুরস্কৃত করছেন?
তিনি আরো লিখেন, আমাদের অধিকাংশ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে এই দেশটা বোকা মানুষের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের চুপ করানোর চেষ্টা করবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)