ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
২০২৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩০ শিল্পী-কুশলীর সংবর্ধনা
বিনোদন ডেস্ক: ২০২৩ সালের জন্য দেশের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “জাতীয় চলচ্চিত্র পুরস্কার” ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মোট ২৮টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩০ জন শিল্পী ও কুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এবারের আসরে চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত হচ্ছেন কয়েকজন বরেণ্য শিল্পী।
চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান “আজীবন সম্মাননা” এবার যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন।
প্রথম সিনেমা দিয়েই সমালোচকদের মন জয় করেছেন আফরান নিশো;‘সুড়ঙ্গ’সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে,‘সাঁতাও’সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পাচ্ছেন মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)। শ্রেষ্ঠ খল চরিত্রে নির্বাচিত হয়েছেন আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে জয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)। শিশু শিল্পী শাখায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মো. লিয়ন এবং বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান (উভয়ই‘আম কাঁঠালের ছুটি’সিনেমার জন্য)।
সংগীত ক্ষেত্রে একাধিক সিনেমা নিজস্ব ছাপ রেখেছে।‘প্রিয়তমা’ও‘সুড়ঙ্গ’সিনেমার গানগুলো এবার শীর্ষস্থান দখল করেছে। ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক এবং‘সুড়ঙ্গ’সিনেমার জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন। ‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সম্মানিত হয়েছেন সোমেশ্বর অলি, এবং সুরকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ। শ্রেষ্ঠ সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)।
সেরা কাহিনিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন (প্রিয়তমা), চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তা (রক্তজবা) এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)। এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে‘মরিয়ম’এবং প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে‘লীলাবতী নাগ: দ্য রেবেল’রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে।
এবারের পুরস্কার ঘোষণা চলচ্চিত্র জগতে এক উৎসবের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্ব উদযাপন করে শিল্পী ও সিনেমাপ্রেমীরা আগামীদিনে আরও নতুন সম্ভাবনার দিকে চোখ রাখবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে