ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক: ভারতের হরিয়ানায় একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শক সারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির আচরণে চরম অস্বস্তিতে পড়েন তিনি। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।
মৌনী রায় জানান, মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে তাদের হাত সরাতে বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে পারফরম্যান্স চলাকালে সামনের সারিতে বসা ওই ব্যক্তিরা অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিনেত্রী আরও জানান, তিনি সংযত হতে অনুরোধ জানালে ওই ব্যক্তিরা উল্টো মঞ্চের দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন। পুরো ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে মৌনী বলেন, নিরাপত্তার ঘাটতির কারণেই তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
তিনি জানান, ঘটনাটি এতটাই বিব্রতকর ও মানসিকভাবে কষ্টদায়ক ছিল যে মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন। তবে পেশাদারিত্ব বজায় রাখতে শেষ পর্যন্ত পারফরম্যান্স সম্পন্ন করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মৌনী রায় বলেন, “আমার মতো একজন পরিচিত মুখকেও যদি এমন পরিস্থিতির মুখে পড়তে হয়, তাহলে নতুন বা সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়?”
তিনি আরও বলেন, শিল্পীদের শিল্পের জন্যই মূল্যায়ন করা উচিত। এমন অভব্য আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রসঙ্গত, ছোট পর্দা থেকে অভিনয়জীবন শুরু করে বলিউডে নিজস্ব অবস্থান তৈরি করেছেন মৌনী রায়। তার এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং আবারও নারী নিরাপত্তা ও সম্মানের প্রশ্নটি সামনে নিয়ে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর