ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বিনোদন ডেস্ক: ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৮টি শাখায় বিশেষ অবদানের জন্য মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়।
এবারের আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে খন্দকার সুমন প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন।
প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে বাজিমাত করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো; তিনি জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। অন্যদিকে, ‘সাঁতাও’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য আইনুন পুতুল শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)। খল চরিত্রে আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।
সংগীতের আঙিনায় দাপট দেখিয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক এবং অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন। ‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সোমেশ্বর অলি এবং সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ পুরস্কৃত হয়েছেন। শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমন চৌধুরী।
এছাড়া শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে ফারুক হোসেন, চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তা এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘মরিয়ম’ এবং প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ পুরস্কৃত হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ