ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হঠাৎ নির্বাচনী প্রচারণায় ফারিণ, কেন?
বিনোদন ডেস্ক: নির্বাচনের উত্তাপের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ আলোচনায় উঠে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভোটের মাঠে মাইক হাতে দাঁড়িয়ে তাঁকে ভোট চাইতে দেখা যাওয়ায় অনেকেই ধরে নেন বাস্তব রাজনীতিতে নামছেন তিনি। তবে পরে জানা যায়, পুরো বিষয়টিই একটি নাটকের দৃশ্য, যা নতুন করে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পোস্টার ও ব্যানার হাতে কর্মীদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ফারিণ। পেছনে শোনা যায় স্লোগান। মাইক হাতে তিনি বলছেন, এলাকার মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে, যা নিজের চোখেই তিনি দেখছেন। তাঁর বক্তব্যে দাবি করা হয়, তাঁর বাবার আগমনের পর এলাকাজুড়ে উন্নয়নের ঢল নেমেছে।
ফারিণের বক্তব্য চলাকালে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানান। পথসভায় দাঁড়িয়ে থাকা মানুষজন তাঁর কথায় সাড়া দেন এবং পরিবেশ হয়ে ওঠে পুরোপুরি নির্বাচনী জনসভার মতো।
এই দৃশ্যগুলো নেওয়া হয়েছে নির্বাচনভিত্তিক নাটক ‘ডার্টি পলিটিকস’ থেকে। নাটকটি পরিচালনা করেছেন মিফতা আনান। গল্পের প্রেক্ষাপটে ফারিণ অভিনয় করেছেন একজন প্রার্থীর কন্যার চরিত্রে, যিনি বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
নাটকের সংলাপে ফারিণকে বলতে শোনা যায়, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আসন্ন নির্বাচনে তাঁর বাবা বরকত উল্লাহ মাতুব্বরকে ঘোড়া মার্কায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, ঘোড়া মার্কায় ভোট না পড়লে শুরু হওয়া উন্নয়নের জোয়ার মাঝপথেই থেমে যাবে এমনটা কেউ চায় কি না, সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি।
নাটকটি মূলত নির্বাচনের সময় রাজনীতিতে থাকা অসৎ উদ্দেশ্য, প্রচারণার ভিন্ন বাস্তবতা ও ক্ষমতার খেলাকে কেন্দ্র করেই নির্মিত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।
উল্লেখ্য, ‘ডার্টি পলিটিকস’ নাটকটি প্রায় দুই বছর আগে ইউটিউবে মুক্তি পেলেও, বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে এর কিছু দৃশ্য নতুন করে আলোচনায় আসে এবং দর্শকদের মাঝে বিভ্রান্তিরও জন্ম দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)