ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধসহ ৪ দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি সমাবেশ’
ডুয়া নিউজ: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যাসহ বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশ থেকে চার দফা দাবিতে আওয়াজ তোলা হয়েছে:
১. আগামী ১০০ দিনের মধ্যে জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
২. শাপলা চত্বরের ঘটনা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার কার্যক্রম শুরু করতে হবে।
৩. পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে।
৪. দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার সংক্রান্ত একটি সুস্পষ্ট ধারা সংযুক্ত করতে হবে।
ইনকিলাব মঞ্চ জানায়, এই দাবিতে আগামী ১০০ দিন দেশের ৬৪ জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে।
সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের জুনায়েদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জুলাই আন্দোলনে শহিদদের পরিবার এবং আহতরাও উপস্থিত ছিলেন। তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী