ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শিগগিরই দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে
ডুয়া ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থলভিত্তিক একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি স্থাপন করে বিদেশ থেকে এলএনজি আমদানি করার লক্ষ্যে কাজ করছে সরকার। অনেকে জানিয়েছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই।
প্রেস সচিব জানান, কাতার এনার্জির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময়। সফরকালে গ্যাস সরবরাহ ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল এবং তা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা প্রএকাশ করেন তিনি।
অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৩২০ কোটি ডলার। বর্তমানে তা কমিয়ে ৬০ কোটিতে আনা হয়েছে। অবশিষ্ট ঋণও শিগগির পরিশোধ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি ইতিবাচক বার্তা যে আমরা এখন ব্যবসা-বান্ধব পরিবেশে রয়েছি এবং বিশ্ববাসী তা উপলব্ধি করছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী