ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ
ডুয়া ডেস্ক: কুয়েতে বসবাসরত বহু প্রবাসী এবার ঈদুল আজহায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে এই আনন্দের প্রস্তুতিতে ছন্দপতন ঘটিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি কুয়েত-ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়ায় চরম ভোগান্তিতে পড়তে চলেছেন প্রবাসীরা।
জানা গেছে, আগামী ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত এই রুটে সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি।
এর ফলে টিকিট সংকট দেখা দিয়েছে এবং সিন্ডিকেটের হাতে পড়ে ন্যায্য দামে টিকিট পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বর্তমানে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস। যেখানে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস প্রতি সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করছে, সেখানে বিমানের সংখ্যা মাত্র তিনটি।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ সামনে রেখে ফ্লাইট সংকট কুয়েতপ্রবাসীদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। বিমানের ফ্লাইট কমে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে অন্য এয়ারলাইনসের বেশি দামে টিকিট কিনছেন। এর ফলে তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে।
ট্রাভেল এজেন্টদের মতে, মে ও জুন মাসে ঈদ ঘিরে প্রবাসীদের দেশে ফেরার প্রবণতা বেশি থাকে। অথচ এই সময়েই বিমানের ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে, যা প্রবাসীদের জন্য বড় ধাক্কা।
প্রবাসীরা আশা করছেন, কর্তৃপক্ষ শিগগিরই বিষয়টি পুনর্বিবেচনা করে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করবে, যাতে তারা নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ