ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর ভারত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক আহ্বান করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ—খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পহেলগামে পর্যটকদের ওপর চালানো হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। ভারত এ ঘটনার পেছনে পাকিস্তানের "সন্ত্রাসবাদে মদদ" থাকার অভিযোগ এনে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এনএসসি বৈঠকের তথ্য নিশ্চিত করেন। এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, সামরিক বাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে, তবে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি কার্যকর থাকবে না। এর পাশাপাশি ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে—
সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত
আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ
১ মে’র মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারতে থাকার অনুমতি বাতিল
সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ
পাকিস্তানে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রত্যাহার এবং পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাহেলগামের হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। তবে ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি।
এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি