ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
দুর্নীতির অভিযোগে দুর্নীতিবিরোধী কর্মকর্তা গ্রেপ্তার
ডুয়া ডেস্ক : চীনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দুর্নীতিবিরোধী সাবেক এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম লি গ্যাং। তিনি আগে চীনা কমিউনিস্ট পার্টির সংগঠন বিভাগের শৃঙ্খলা তদারকি ও নজরদারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই বিভাগ মূলত মানবসম্পদ বিভাগের কাজ করে থাকে এবং দলের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লি গ্যাং-এর গ্রেপ্তারের ঘটনা সাম্প্রতিক সময়ে চীনে দুর্নীতিবিরোধী অভিযানের আরও এক বড় দৃষ্টান্ত। গত বছরও বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নর, সামরিক বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় তেল ও গ্যাস কোম্পানির সাবেক চেয়ারম্যান।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতিকে বারবার কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতিবিরোধী সংস্থার এক অনুষ্ঠানে তিনি বলেন, “চীনে দুর্নীতি এখনো ব্যাপকভাবে বিদ্যমান এবং দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ