ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মিজান (৪৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে দেশটির আবহা শহরের মাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের বাসিন্দা এবং মৃত এরশাদ মিজির বড় ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ।
তিনি বলেন, “মিজান একজন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমার পরিষদ থেকে যা প্রয়োজন আমরা সব ব্যবস্থা করবো।”
নিহত মিজানের চাচাতো ভাই মানিক হোসেন বলেন, “এই সড়ক দুর্ঘটনায় মোট চারজন মারা গেছেন। এদের মধ্যে আমার চাচাতো ভাই মিজানসহ দুইজন। আর বাকি দুইজন বিদেশি। আমি সৌদি আরবেই নিহত মিজান ভাইয়ের কাছে বসবাস করি। প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভোরে হাসপাতালে গিয়ে দেখি ভাই আর বেঁচে নেই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
জানা যায়, মিজান গত ২২ বছর ধরে সৌদি আরবের আবহা শহরে বসবাস করতেন। তিনি একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ