ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজশাহী
পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা
ডুয়া নিউজ: সারা দেশে আন্দোলনের অংশ হিসেবে এবার রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নতুন কর্মসূচির অংশ হিসেবে তারা তালা ঝুলিয়ে দেন।
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচির বাইরে তারা রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদা করে কর্মসূচির ডাক দিয়েছেন। তারই অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তারা এই তালা দিয়েছেন।’
তিনি আরও জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রশাসন ভবনের সামনে জড়ো হন। ভেতরে থাকা কর্মকর্তাদের তারা যাওয়ার জন্য ১০ মিনিট সময় দেন। তারা বের হয়ে গেলে তালা ঝুলিয়ে দেন। এই একই কর্মসূচি রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইন্সটিটিউটেও হচ্ছে।’
এ বিষয়ে জানতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, রোববার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আয়োজিত সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার সিদ্ধান্ত নেন। একই দাবিতে এর আগেও, শুক্রবার বিকেলে রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজশাহী পলিটেকনিক চত্বরে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
তারও আগে, গত মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ও দ্বিতীয় দিন প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে নগরজুড়ে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল