ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সতর্কবার্তায় আবহাওয়া অফিসের ১০ জরুরি পরামর্শ
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকা সহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাত হতে পারে।
রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার জন্য এ আভাস দেওয়া হয়েছে।
এ সময় নিরাপত্তার জন্য ১০টি পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিসঃ
১. বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করুন।
২. দরজা ও জানালা বন্ধ রাখুন।
৩. এই সময় ভ্রমণ এড়িয়ে চলাই ভালো।
৪. কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নিন।
৫. গাছের নিচে কখনো আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শোবেন না, দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখুন।
৮. নদী, পুকুর বা অন্য জলাশয় থেকে দ্রুত উঠে আসুন।
৯. ধাতব বা বিদ্যুৎ পরিবাহী জিনিস থেকে দূরে থাকুন।
১০. শিলাবৃষ্টির সময় বাড়ির ভেতরেই থাকুন।
সবাইকে সতর্ক থেকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের