ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় বিষ্ফোরণ; নিহত ১২
ডুয়া ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটিঅস্ত্র তৈরির কারখানায় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
দেশটির বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের কারখানায় বিষ্ফোরণের ঘটনাটি ঘটেছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বালিকেসির গভর্নর ইসমাইল উস্তোগলু বলেছেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের ফলে ১২ জন কর্মচারীর মৃত্যু হয়েছে এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।’
স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত ফুটেজে প্ল্যান্টের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচ এবং ধাতুর টুকরো দেখা গেছে।
নিহতের সংখ্যা ঘোষণা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, মঙ্গলবার শক্তিশালী এই বিস্ফোরণের পর তদন্ত শুরু করা হয়েছে।
আহতদের অবস্থা তেমন মারাত্মক নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইয়ারলিকায়া বলেছেন, তাৎক্ষণিকভাবে বিষ্ফোরণের কারণ জানা যায়নি এবং কর্তৃপক্ষ নাশকতার বিষয় অস্বীকার করেছে। তিনি বলেন, এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিবেদক সিনেম কোসেগ্লু জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিটে সকালের শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণটি ঘটে।
যে জায়গাটিতে বুলেটের ক্যাপসুল তৈরি করা হতো, সেখানেই বিষ্ফোরণটি ঘটেছে, যার ফলে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে।
কোসেগ্লু আরও জানিয়েছেন, বিষ্ফোরণে বিদ্যুৎ বিভ্রাটের ফলে কর্মকর্তারা যান্ত্রিক সাহায্য ছাড়াই সম্ভব্য আটকে থাকা লোকদের খুঁজে বের করার কার্যক্রম চালাতে বধ্য হয়েছেন।
সরকারি যোগাযোগ অধিদপ্তর বলেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মীও নিযুক্ত করা হয়েছে।
কারখানাটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য গোলাবারুদ ও বিষ্ফোরক তৈরি করে থাকে।
প্রেসিডেন্ট রিসেপ তৈইয়্যব এরদোগানের শক্তিশালী ভূমিকায় তুরস্ক প্রতিরক্ষা খাতে শীর্ষস্থানীয় রপ্তানিকারক হয়ে উঠেছে, বিশেষ করে ড্রোন রপ্তানিতে।
তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটবর্তী রাষ্ট্র-চালিত প্রতিরক্ষা কোম্পানিতে হামলার দুই মাস পর বিষ্ফোরণের এই ঘটনাটি ঘটলো, যেখানে ৫ জন নিহত ও ২২ জন আহত হন।
তুরস্কের নিষিদ্ধঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ওই হামলার দায় স্বীকার করে।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ