ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পলিটেকনিক শিক্ষার্থী
এবার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ডুয়া নিউজ: দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলার শিক্ষার্থীদের সমাবেশ থেকে এই ঘোষণা আসে। আন্দোলনকারীরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে তারা ঢাকামুখী লং মার্চে যাওয়ার কর্মসূচি পালন করবেন।
মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন। এ সময় ৬ দফা দাবির সমর্থনে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ছোট ছোট মিছিল করে একত্রিত হন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে।
শিক্ষার্থীদের দাবি, ‘তাদের আন্দোলন যৌক্তিক। তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে তারা আর সময় দেয়ার পক্ষে নয়। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।’
তারা আরও বলেন, ‘উদ্দেশ্যমূলক ভাবেই বুয়েটের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিচ্ছে।পরিকল্পিতভাবেই পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করেন তারা।’
এর আগে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টর পদবির পরিবর্তন এবং সংশ্লিষ্ট মামলার সব ব্যক্তিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবিসহ ছয় দফা দাবিতে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশের আহ্বান জানায় শিক্ষার্থীরা। পাশাপাশি সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?