ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
যত বেশি ছাড় দিবা তত ভালো: বুবলীকে মিশা
ডুয়া ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সিনেমার বাইরে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে প্রায়ই সংবাদ শিরোনাম হন তিনি। এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে সিয়াম-বুবলীর অনস্ক্রিন রসায়ন ও অভিনয় প্রশংসিত হয়েছে সর্বমহলে।
বর্তমানে দেশের প্রথম সারির নায়িকাদের তালিকায় অন্যতম নাম শবনম বুবলী। প্রতিটি ঈদেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে তার কোনো না কোনো ছবি, যা দর্শকদের কাছে আলাদা আগ্রহ তৈরি করে।
পেশাদারিত্বের দিক থেকেও বেশ প্রশংসিত এই নায়িকা। শুটিং সেটে নিয়ম-কানুন মেনে চলায় রয়েছে তার সুনাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর এই পেশাদার মনোভাবের প্রশংসা করেন চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।
বুবলীর প্রশংসায় জনপ্রিয় এই অভিনেতা বলেন, “শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন তাকে দেখলে মনে হয় না, যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না বুবলীর কাছে। এত ডিসিপ্লিন তিনি।”
মিশা সওদাগর আরও বলেন, “বুবলী মানুষকে সম্মান করতে জানেন। মানুষকে সম্মান করার ব্যাপারটাও কিন্তু অসাধারণ।”
সবশেষ নায়িকার উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন জনপ্রিয় এই খল অভিনেতা। তিনি চান, বুবলী যেন মানুষকে ছাড় দেয়। মিশা বলেন, “যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও, সব কিছুতে যত বেশি ছাড় দিবা ততোই ভালো থাকবা। জীবনতো একটাই, ছাড় দাও।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)